বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

দক্ষিণ আফ্রিকার বারে ১৪ জনকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সোয়েটো উপশহরের একটি বারে অন্তত ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে বন্দুকধারীরা অরল্যান্ডো ইস্ট ট্যাভার্নে ঢুকে একদল যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পরে একটি সাদা মিনিবাসে করে তারা পালিয়ে যায়। এ হামলার কোনো উদ্দেশ্য জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

খবরে বলা হয়েছে, হাসপাতালে থাকা ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

গৌতেং প্রদেশের পুলিশপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলিয়াস মাওলা বিবিসিকে বলেছেন, গুলিবর্ষণের ঘটনাটি ‘পানশালার নিরীহ খদ্দেরদের ওপর একটি ঠাণ্ডা মাথার হামলা’ বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকায় গোলাগুলি অস্বাভাবিক ঘটনা নয়। এর সঙ্গে প্রায়ই সংঘবদ্ধ চক্র বা মদ্যপানের সম্পর্ক থাকে। তবে ১৪ জন নিহতের বিষয়টি একটি ব্যতিক্রমী উচ্চ মৃত্যুর সংখ্যা। দেশটির পূর্ব লন্ডন শহরের একটি বারে ২১ জন তরুণের গ্যাস বা বিষ প্রয়োগে মৃত্যুর ঘটনার কিছুদিন পরেই এটি ঘটল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ