বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

সামরিক প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে ইউক্রেনের সেনাদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে পৌঁছেছে ইউক্রেনে প্রথম সেনাদল। এই ইউক্রেনীয় সেনারা ‍যুক্তরাজ্যে আধুনিক সমরাস্ত্রের প্রশিক্ষণ নেবেন। খবর আল জাজিরা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ সেনারা নতুন কর্মসূচিতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ প্রদান শুরু করেছে।

খবরে আরও বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস প্রশিক্ষণ প্রদান সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখানে প্রায় ১০ হাজার ইউক্রেনীয় সেনা অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

ফেব্রুয়ারি মাসে রাশিয়া ‘বিশেষ অভিযান’ শিরোনামে হামলা শুরু করে। এরপর যুক্তরাজ্য কয়েক দফায় ইউক্রেনে সামরিক সহায়তা ঘোষণা করেছে।

এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন যুদ্ধ সরঞ্জাম প্রভৃতি। এসব অস্ত্র চালাতে প্রশিক্ষণ প্রয়োজন। আর সেজন্য যুক্তরাজ্যে গেছে ইউক্রেনের সেনাবাহিনীর প্রথম একটি দল।

এদিকে রোববার ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। পাঁচ তলা ভবনে এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে অন্তত ২০ জন চাপা পড়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ