শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঈদুল আজহায় ৯৯ লাখ ৫০ হাজার পশু কোরবানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৯৩টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ৮ লাখ ৫৭ হাজার ৫২১টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে।

সোমবার (১১ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০ টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯টি গবাদিপশু কোরবানি হয়েছে।

রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও ১ লাখ ২৮ হাজার ৮৮৫টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। খুলনা বিভাগে ২ লাখ ৫৮ হাজার ২৬৪টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০ ট ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯টি গবাদিপশু কোরবানি হয়েছে।

বরিশাল বিভাগে ২ লাখ ৬৭ হাজার ৬১৪টি গরু-মহিষ ও ২ লাখ ৩১ হাজার ৩২৩টি ছাগল-ভেড়াসহ মোট ৪ লাখ ৯৮ হাজার ৯৩৭টি গবাদিপশু কোরবানি হয়েছে। সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ১৮৬টি গরু-মহিষ ও ১ লাখ ৯১ হাজার ৩৯৭টি ছাগল-ভেড়াসহ মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।

রংপুর বিভাগে ৫ লাখ ৩১ হাজার ৯৩টি গরু-মহিষ ও ৬ লাখ ৭ হাজার ৮০৩টি ছাগল-ভেড়াসহ মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬টি গবাদিপশু কোরবানি হয়েছে। ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৮০ হাজার ৫৪৮টি গরু-মহিষ, ১ লাখ ৯৫ হাজার ১৮৬টি ছাগল-ভেড়া, ও অন্যান্য ৪৯টিসহ মোট ৩ লাখ ৭৫ হাজার ৭৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।

কোরবানির ঈদ উপলক্ষে এ বছর সারাদেশে গরু ও ছাগল মিলিয়ে গবাদিপশু প্রস্তুত ছিল এক কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ