রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

জাজিরায় পদ্মা সেতুর টোলপ্লাজায় যানবাহনের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এতে ঢাকামুখী যানবাহনের চাপ বেড়েছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে জাজিরার পান্তের টোলপ্লাজা থেকে নাওডোবার জমাদ্দার মোড় পর্যন্ত তিন কিলোমিটার যানবাহনের সারি দেখা যায়।

সোমবার রাতেও চাপ ছিল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে। যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। ৪০ মিনিট থেকে এক ঘণ্টা অপেক্ষা করে টোলপ্লাজা অতিক্রম করতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের।

পদ্মা সেতু দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করে। সোমবার সন্ধ্যায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকামুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। রাত যত বাড়ে যানজট তত দীর্ঘ হয়। রাতের যানজট মঙ্গলবার সকালেও কমেনি।

একসঙ্গে সব মানুষ রাজধানীতে ফিরছেন, যেকারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সেতু সংশ্লিষ্টরা।

যানজটের কারণে যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে জন্য কাজ করছে হাইওয়ে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ