বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

বিশ্বে করোনায় আরও ৯৬২ জনের মৃত্যু, আক্রান্ত ৪ লাখের বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৭২৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৮৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৭৪ হাজার ৪৭১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১২২ জনের এবং শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৯৭০ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪৪ হাজার ৪৩ জন এবং মৃত ১৫৫ জন। ফ্রান্সে আক্রান্ত ২৪ হাজার ৩৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১০৮ জনের। গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১২৭ জনের। দক্ষিণ কোরিয়ায় মৃত ১৮ জন এবং আক্রান্ত ১২ হাজার ৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত ৩৮ জন এবং আক্রান্ত ৩ হাজার ৯৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ