রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক করলেন জাতিসংঘের সমন্বয়কারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস।

মঙ্গলবার (১২ জুলাই) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। দুপুর ২টায় শুরু হওয়া এ বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

বৈঠকের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। জিন লুইসের সঙ্গে ছিলেন জাতিসংঘের প্রতিনিধি রেবেকা ভিকে। বৈঠক শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেননি কেউ।

গত মে মাসে ঢাকাস্থ জাতিসংঘের নতুন আবাসিক সমন্বয়ক পদে নিয়োগ পাওয়ার পর এটিই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে জিন লুইসের প্রথম বৈঠক।

সাধারণত, প্রতি মাসেই চলমান রাজনৈতিক ও আর্ত সামাজিক অবস্থা, আন্তর্জাতিক উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা, বৈশ্বিক সম্পর্ক বিষয়ে বিদেশি মিশন, রাষ্ট্রদূত, কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করে বিএনপি।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য মিশন ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কথা গুরুত্বের সঙ্গে শোনে এবং নিজেদের মতামত ব্যাক্ত করে। এরই ধারাবাহিকতায় জিন লুইস আজ বৈঠক করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ