এহসান সিরাজ
আব্বার চাচাত ভাই সিদ্দিক মিয়া (ওরফে ছিদ্দু মিয়া)। আমরা ডাকি ছিদ্দু কাকা! হাসিটা সবসময় তার ঠোটেই থাকে। কথা বলার আগেই হাসেন। গ্রামের আর দশটা মানুষের চেয়ে তার সরলতা আরও বেশি। সাত-পাঁচে তিনি নেই। অন্যের জমি-জমায় কাজ করে কোনোভাবে সংসার চালান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর ও গ্রামের আশপাশের দু’চারটা বাজার ছাড়া কোথাও যাননি তিনি। জীবনে ঢাকা শহরও দেখেননি!
কাকা একদিন স্বপ্ন দেখেন, তাবলীগ জামাতের আমির এবং কারাইলের মুরব্বি মাওলানা আলী আকবর [রহ.]-এর সঙ্গে চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছেন। উদ্দেশ্য পানির জাহাজে করে হজে যাবেন!
স্বপ্নেরঘোরে রঙ্গিন স্বপ্ন, মক্কাশরিফ যাচ্ছেন হাজির বেশে! যাবেন সোনার মদিনায়ও। কোনরকম বাধা-বিপত্তি ছাড়াই পৌছে গেলেন চট্টগ্রাম বন্দরে। কিন্তু বিধি বাম, তাদের রেখে অনেক আগেই বন্দর ছেড়ে জাহাজ চলে গেছে সমুদ্র বুকে। অগত্যা ফিরে আসা ছাড়া কোনো উপায় না থাকায় বাড়ি চলে এলেন!
ঘুম ভেঙ্গে গেলো কাকার। আফসোস, হায়! জীবনে কোনো দিন মক্কা-মদিনায় যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, আহ! আল্লায় যদি স্বপ্নেই আমাকে কালো গেলাফের ‘কাবা’ আর সোনার মদিনার সবুজ গম্বুজের ‘রওজা’ দেখিয়ে দিতেন!
এককান দু’কান করে করে সবার মুখেই ছিদ্দু কাকার হজ ফেরতের কাহিনী। কে যেনো নাম দিলো তার ‘ফিরতি হাজি!’ এ নামেই তিনি প্রসিদ্ধী লাভ করলেন। হ্রদয়পটে তার স্বপ্নের আভা। মদিনার সবুজ গম্বুজ আর মক্কার কালো গেলাফের কাবা!
কেটে গেলো বহু বছর। ১৯৯৪ সালে ৫৪ বছর বয়সে ছিদ্দু কাকার মাথায় চাপলো কাজের জন্য সৌদিআরব যাওয়ার বাসনা। ‘শেষ বয়সে বিদেশ করতে পারবা না’ এ বলে সবাই তাকে না যাওয়ার পরামর্শ দিলেন। নাছুর বান্দা যাবেনই।
অবশেষে ভিটে-মাটি লিজ দিয়ে আরও কিছু ধার-দেনা করে ৬০ হাজার টাকায় ক্লিনার ভিসায় পাড়ি দিলেন সৌদিআরব। এক বছর কাজ করলেন মক্কার একটি হাসপাতালে। এরপর স্বপ্ন তার বাস্তবে এলো। বদলি হয়ে এলেন মসজিদে হারামের এক নম্বার গেইট ‘বাব আব্দুল আজিজ’-এ।
আগে কাবা ছিলো তার বুকে, আর এখন তিনি কাবার বুকে! বারোটি বছর কাটিয়ে দিলেন এক নম্বর গেইটেই। সাতবার হজ করলেন, ওমরাহ করলেন অসংখ্যবার। আর সুযোগ পেলেই চলে যেতেন মাতাফে, কাবার তাওয়াফে। আহ, কী ভাগ্য!
গ্রামীণ একটা প্রবাদ আছে, ”আল্লায় যারে দেয়, ছাপ্পà¦