রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সারা দেশে বন্যায় মৃত্যু বেড়ে ১১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে বন্যাসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৪০ জন এবং মৃত্যু হয়েছে ১১৮ জনের।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেশের বন্যা পরিস্থিতি বিষয়ক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, ১৭ মে থেকে ১২ জুলাই পর্যন্ত সারা দেশে বন্যাজনিত বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৪০ জন এবং ১১৮ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৯ জন এবং একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের) রোগে আক্রান্ত ৭৮৩ জন। বজ্রপাতের শিকার হয়েছেন ১৫ জন এবং ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন এবং দুজনের মৃত্যু হয়েছে। এছাড়াও পানিতে ডুবে ৯১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে চর্ম রোগে আক্রান্ত এক হাজার ৮৬৬ জন, চোখের প্রদাহজনিত রোগে ৩০৪ এবং নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ৪৪২ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন তিন হাজার ২৫৯ জন এবং তাদের মধ্যে ৯ জন মারা গেছেন।

জেলা ভিত্তিক মৃতদের তালিকায় রয়েছে টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ছয় জন, নেত্রকোনায় ১৯ জন, জামালপুর নয় জন, শেরপুরে সাত জন, লালমনিরহাট সাত জন, কুড়িগ্রামে পাঁচ জন, সিলেটে ১৮ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে সাত জন ও হবিগঞ্জে ১০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ