রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

গুরুতর অসুস্থ সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গুরুতর অসুস্থ। গত ১ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

আগামী শনিবার তার চেন্নাই যাওয়ার টিকিট কাটা থাকলেও যেতে পারছেন না। তবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাইয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার মাহবুব তালুকদারের ব্যক্তিগত সহকারী (পিএস) মুহাম্মদ এনাম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি অসুস্থ থাকায় যুক্তরাষ্ট্র থেকে মেয়ে আফরীন মাহবুব ও কানাডা থেকে ছেলে শোভন মাহবুব ঢাকায় এসেছেন। তার স্ত্রী নিলুফার বেগম ও বড় মেয়ে আইরীন মাহবুব সঙ্গে আছেন।

পিএস এনাম উদ্দীন বলেন, মাহবুব তালুকদারকে এয়ার অ্যাম্বুলেন্সে পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাইয়ে নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদার কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ