শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাকায় বায়ুর মানের উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার বাতাসের মান এখন ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘মধ্যম’ বিভাগে উন্নত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮টা ৫৬ মিনিটের দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৯ রেকর্ড করা হয়েছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৮তম স্থানে রয়েছে ঢাকা।

একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য। তবে, কিছু মানুষের জন্য ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে যারা বায়ু দূষণের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কুয়েতের কুয়েত সিটি এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৫৭ , ১৫৬ ও ১৫৩ একিউআই স্কোরসহ তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য একিউআই স্কোর ১০১ ও ২০০ হলে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। একইভাবে ২০১ এবং ৩০০-এর মধ্যে একিউআই স্কোর খারাপ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ স্কোর বিপজ্জনক বলে বিবেচিত হয়। যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ