রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে পৌনে ৩ কোটি টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কার্যক্রমে সিম ব্যবহার হওয়ায় রবি, গ্রামীণফোন ও বাংলালিংককে পৌনে ৩ কোটি টাকা জরিমানা আদায় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)। আজ বৃহস্পতিবার বিটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন মোবাইল অপারেটরের মধ্য ভ্যাটসহ রবির কাছ থেকে ২ কোটি ১০ লাখ টাকা, গ্রামীণফোনের কাছ থেকে ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলালিংকের ১৫ লাখ ৭৫ হাজার টাকা আদায় করেছে বিটিআরসি। গত ১২ জুলাই বাংলালিংক, ১৩ জুলাই গ্রামীণফোন এবং ১৪ জুলাই রবির পক্ষ থেকে বিটিআরসিতে সংশ্লিষ্ট পে-অর্ডার জমা দেওয়া হয়েছে।

এদে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর ৬৫ (৫) ধারা অনুযায়ী গত ১০ এপ্রিল কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এবং ভাইস-চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত শুনানির সিদ্ধান্ত অনুযায়ী আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য সংশ্লিষ্ট অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ