রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

১৯ জুলাই সারাদেশে বুস্টার ডোজ দিবস পালিত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রমকে গতিশীল করতে আগামী ১৯ জুলাই সারাদেশে বুস্টার ডোজ দিবস পালন করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ দিবসের আওতায় ১৮ বছর ও এর বেশি বয়সের সব নাগরিককে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হকের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতাল পরিচালক বা তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ টিকা কার্যক্রম জোরদার করার জন্য আপনারা ইতোপূর্বে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করেছেন।

এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জুলাই দেশব্যাপী কোভিড টিকার বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। কোভিড-১৯ টিকাদান সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করবেন এবং সবার প্রাপ্য বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা নেবেন।

আরও বলা হয়েছে, বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যেকোনো কোভিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাদি অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে।

চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে কোভিড-১৯ টিকাদানের বুস্টার ডোজ কার্যক্রম (এক দিন) পরিচালনা করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ