রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

কোরবানির গোশত দিতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো ৩ যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আড়াই বছর বয়সী এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী।

মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী সড়কে ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনা স্থলেই মারা যায় দু’জন।

পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজু নামে আরও একজন মারা যায়। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। আহত শিশু রাইসা । তারা কোনাবাড়ি কলেজগেইট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ