রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

বাংলাবান্ধা বন্দরে ৮ দিন বন্ধের পর আমদানি-রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটিসহ দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আট দিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গত রোববার (১০ জুলাই) ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন ও স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপসহ উভয় দেশের ব্যাবসায়ীদের সম্মতিতে শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিন ব্যবসায়ীক সকল কার্যক্রম বন্ধ রাখা হয়। এবং ছুটি শেষে আজ শনিবার (১৬ জুলাই) থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকাল থেকে শুরু হয়েছে।

এদিকে বাংলাবান্ধাস্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই সময়ে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ