রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

ঘানায় প্রাণঘাতী মারবার্গ ভাইরাস শনাক্ত, ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় প্রথমবারের মতো প্রাণঘাতী মারবার্গ ভাইরাস শনাক্ত হয়েছে। ইবোলার মতো অতি সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত দুজন রোগীর মৃত্যু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, মারবার্গ ভাইরাস শনাক্ত দুজনই সম্প্রতি দক্ষিণ আশান্তি অঞ্চলের হাসপাতালে মারা গেছেন। এই মাসের শুরুতে তাদের নমুনাগুলো পরীক্ষা করা হয়। সেনেগালের একটি পরীক্ষাগারেও তাদের নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে।

ঘানার কর্মকর্তারা জানান, এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৯৮ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মারবার্গ ভাইরাসের এখনো কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি।

তবে চিকিৎসকেরা প্রচুর পরিমানে পানি পানের কথা বলে থাকেন। ভাইরাসটি বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়। মারবার্গ ভাইরাসে মাথাব্যথা, জ্বর, পেশি ব্যথা, রক্ত বমি ও পায়ুপথ দিয়ে রক্ত পড়াসহ নানান উপসর্গ দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, আফ্রিকার অ্যাঙ্গোলা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং উগান্ডায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব আছে। ১৯৬৭ সালে জার্মানিতে প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয়। সে সময় মারবার্গ ভাইরাসে সাতজনের মৃত্যু হয়। ২০০৫ সালে অ্যাঙ্গোলায় ভাইরাসটিতে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ