রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

নামাজের সময় বাদে মসজিদের এসি বন্ধ রাখার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মসজিদে এসি একেবারে বন্ধ রাখতে বলা হয়নি জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নামাজের সময় এসি চালানো যাবে। বাকি সময়ে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয় ইস্যুতে সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে আমরা এসি ব্যবহার করছি প্রচুর পরিমাণে। এখানে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার।

নামাজের সময়টুকু কেবল ব্যবহার করুন। বাকি সময়ে যেন বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় ছাড়াও অনেকে এসি চালায়। এজন্য আমি অনুরোধ করব, আপনারা যতটুকু সম্ভব সাশ্রয় করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ