শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা নড়াইলে মানবতাবিরোধী ঘটনা ঘটিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদশে-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নড়াইলের লোহাগাড়ায় কলেজ ছাত্র কর্তৃক ফেসবুকে মহানবী সা. কে অবমাননা ও সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে নষ্ট করতে ষড়যন্ত্রকারীরা নড়াইলে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে কাপুরুষোচিত মানবতাবিরোধী হামলার ঘটনা ঘটিয়েছে। এমন হামলা ও ভাঙচুরের ঘটনা ইসলাম সমর্থণ করে না।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, নড়াইলের লোহাগাড়ার কলেজ ছাত্র আকাশ সাহা কর্তৃক ফেসবুকে মহানবীকে কটুক্তি করে অবমাননা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর একই সূত্রে গাঁথা।

তিনি বলনে, জুম্মার নামাজের পর মুসল্লিদের বিক্ষোভের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। বিক্ষোভের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে স্বার্থান্বেষীরা হীনস্বার্থ হাসিলে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ভাঙচুর করেছে। হামলাকারীরা আগামী জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করে থাকতে পারে।

চরমোনাই পীর আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা ও সংখ্যালঘুদের ওপর হামলার স্ক্রিপট কারা তৈরি করে ইসলাম ও দেশবিরোধী এ ন্যাক্কারজনক ঘটনার পেছনে কলকাঠি নাড়ছে তাদেরকে খুঁজে বের করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ