রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’

গোলাম মাওলা রনির অবৈধ ভবন উচ্ছেদ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বাস ভবন উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার উলানিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম। রনির ভবনসহ উলানিয়া বাজারের মোট ২০টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, আজ সন্ধ্যা পর্যন্ত গোলাম মাওলা রনির ভবনের সামনের অংশ ভাঙা হয়েছে। পুরো ভবনটি ভাঙতে আরও দুই-তিন দিন লাগবে বলে জানান সংশ্লিষ্টরা।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ুম বলেন, এখানে কোনো বিশেষ ব্যক্তির স্থাপনা নয়, উলানিয়া বাজারে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় এর আগে তাদের একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছিল। স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।

উচ্ছেদের সময় গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার ও গলাচিপা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আশিষ কুমার উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ