বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি সরকার রপ্তানিমুখী বাণিজ্যের বারোটা বাজিয়ে ছাড়ছে: আমিরে মজলিস এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও খালেদ মুহান্না ইসলামী শ্রমিক আন্দোলনের কাউন্সিলে অর্ধ লক্ষাধিক শ্রমিকের উপস্থিতির প্রত্যাশা

১৪ দফা দাবিতে কুবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্বে ১৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর সংলগ্ন রাস্তায এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ১৪টি দাবির মধ্যে ছাত্রকল্যাণ ফান্ড গঠন, সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য আসবাবপত্র বরাদ্দ, স্বতন্ত্র মেডিকেল কমপ্লেক্স স্থাপন, হিন্দু ধর্মালম্বীদের জন্যে উপাসনালয় ও ছাত্রীদের নামাজের আলাদা স্থান প্রদানসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এ সময় ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ তার বক্তব্যে বলেন, ‌‘এই দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের যৌক্তিক এবং ন্যায্য। উপাচার্য এই দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন, প্রশাসন যদি শিক্ষার্থীদের কথা না শোনে তাহলে সাধারণ শিক্ষার্থীরা পরবর্তী সময়ে যা সিদ্ধান্ত নেবে তাদের সঙ্গে আমরা থাকবো।’

দাবিগুলো সম্পর্কে জানতে চাইলে উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আব্দুল মঈন বলেন, ‘টাকার নয়-ছয় আমি করি না। বাজেটে যে খাতে যতটুকু বরাদ্দ থাকে ততটুকুই ব্যয় করি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ