শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তাকমিল পরীক্ষা দিতে ফযিলত ও সানাবিয়াতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক তাকমিল পরীক্ষা দিতে ফযিলত ও সানাবিয়াতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আজ শনিবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকভুক্ত সকল মাদরাসার মুহতামিমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আলহাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর নেসাব উপ-কমিটির সিদ্ধান্ত এবং স্থায়ী কমিটি কর্তৃক অনুমােদনের ভিত্তিতে ১৪৪৬-১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের জন্য ফযিলত এবং সানাবিয়াতে ৬ বাের্ডের যে কোন বাের্ড হতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিগত ২৮/১১/১৪৪৩ হিজরী মােতাবেক ২৯/০৬/২০২২ ঈসায়ী তারিখে অনুষ্ঠিত বেফাকের মজলিসে খাস-এর সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, হাইআতুল উলয়ার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বত্সর হতে সানাবিয়া উলইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং সানাবিয়া উলইয়া পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই দুই বত্সর পর ফযীলত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

ফলে বেফাকের অনুষ্ঠিতব্য ৪৬তম (১৪৪৪ হি.) কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া মারহালায় উত্তীর্ণ না হলে ০২ বছর পর ১৪৪৬ হিজরীতে ‘ফযিলত' পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং ১৪৪৭ হিজরী সনে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে ‘তাকমীল’ পরীক্ষায় অংশগ্রহণের কোন সুযােগ থাকবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ