বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

রাষ্ট্রীয় আমন্ত্রণে আ*ফ*গা*নিস্তান যাচ্ছেন মুফতি তাকি উসমানিসহ শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানিসহ দেশের শীর্ষ আলেমরা।

আজ সোমবার পাকিস্তান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সেক্রেটারি মাওলানা কারি হানিফ জালন্ধরির অফিসিয়াল পেজে সফরের ছবি শেয়ার করে তিনি আফগানিস্তান রাষ্ট্রীয় আমন্ত্রণের কথা বলেন।

এ ছাড়াও সোমবার দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও টিভিও এ কথা জানায়।

জিও টিভির মতে, আমিরাতে ইসলামিয়ার আমন্ত্রণে আফগানিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও দেশটির সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানিসহ আরো রয়েছেন, মাওলানা হানিফ জলান্ধরি, মাওলানা মোহাম্মদ তাইয়েব পাঞ্জ পীর, মাওলানা আনওয়ারুল হক ও মুফতি গোলামুর রহমান, ড. মুহাম্মদ ইমরান আশরাফ উসমানিসহ আরো অনেকে।

জিও টিভি আরো জানায়, প্রতিনিধি দলটি আমিরাতে ইসলামিয়ার নেতাদের সাথে সাক্ষাতে মিলিত হবেন। প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আফগানিস্তানের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেন। সূত্র: জিও টিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ