শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় একটি গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, নাগরিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় একটি গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন।

তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ। ভোটাধিকার হচ্ছে মানুষের নাগরিক অধিকার। ভোটাধিকার নিশ্চিত না হলে একটি দেশ চলতে পারে না।

ফলে সুশাসন থেকেও বঞ্চিত হয় জনগণ। তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহি নিশ্চিত হয় না। মানবাধিকারও প্রতিষ্ঠিত হয় না। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য। দেশের চলমান সঙ্কট, অর্থনৈতিক সঙ্কটসহ সব সঙ্কটের সমাধান হবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে।

আজ বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের লোকজন সাক্ষাত করতে এলে তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান ও মুফতী মোস্তফা কামাল প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ