বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

বিহারে বজ্রপাতে নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আটটি জেলায় মাত্র ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যটির উত্তরাঞ্চলে আরও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিহারের জনগণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।

প্রতি বছর ভারতে বর্ষা মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ মারা যায়। এই উচ্চ সংখ্যক মৃত্যুর জন্য দায়ী কারণগুলোর মধ্যে একটি হলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে বাহিরে (খোলা আকাশের নিচে) কাজ করেন বিপুল সংখ্যক মানুষ।

মঙ্গলবার নিতিশ কুমার মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য ৪০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি সভা করে রাজ্যের কর্মকর্তাদের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক স্থাপন করতে বলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যেটি ভৌগোলিক অবস্থানের কারণে বর্ষাকালে ঘন ঘন বজ্রপাতের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই বছরের ফেব্রুয়ারিতে বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বজ্রপাতের সংখ্যা অনেক বেড়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির তথ্য অনুযায়ী, ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে বজ্রপাত দ্রুত বৃদ্ধি পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ