শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

গজারিয়ায় আল্লামা ইসহাক ফরিদী রহ. এর স্মরণে আলোচনা সভা রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেখ জনুরুদ্দিন রহ. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদরাসার সাবেক মুহতামিম ও শাইখুল হাদীস আল্লামা ইসহাক ফরিদী রহ. এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সভার আয়োজন করেছে হেফাজতে মুসলিমীন পরিষদ গজারিয়া। সভায় চৌধুরীপাড়া মাদরাসার সাবেক ছাত্র শহীদ রেজাউল করিম ঢালী রহ. স্মরণেও আলোচনা করা হবে।

রোববার (১৪ আগস্ট) বিকেল ৩টায় গজারিয়ার কাউনিয়াকান্দি মাদরাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- গদ্যশিল্পী, মুহাদ্দিস ও আল্লামা ইসহাক ফরিদী রহ. এর মেয়ের জামাতা মুহাম্মদ যাইনুল আবিদীন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন- আল্লামা ইসহাক ফরিদী রহ. এর সাহেবজাদা মুফতী আবু সাঈদ মুহাম্মদ সায়েম।

আলোচনা সভায় সভাপতি হিসেবে থাকবেন- রেজাউল করিম ঢালী রহ. এর পিতা আলহাজ্ব আব্দুল আউয়াল ঢালী।

হেফাজতে মুসলিমীন পরিষদের সভাপতি মুফতী নুরুল আলম ইসহাকী আওয়ার ইসলামকে বলেন, আল্লামা ইসহাক ফরিদী রহ. একজন বহুমাত্রিক প্রতিভাধর মানুষ ছিলেন। তার চর্চা ও গবেষণা ব্যাপকভাবে হওয়া প্রয়োজন। গজারিয়ায় অনুষ্ঠিতব্য এ আলোচনা সভা সফলের জন্য সকলের দোয়া কামনা করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ