শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মোবাইল ব্যবহারের সাথে সাথে ধীরে ধীরে ব্যাটারির কার্যক্ষমতাও কমতে থাকে। কখনো আবার অল্প দিনের মধ্যেই ব্যাটারির আয়ু একবারে অনেকটা কমে যায়। তবে সহজ কিছু উপায় রয়েছে যা মোবাইলের ব্যাটারির আয়ু বাড়ানো সম্ভব।

ডিসপ্লের যত্ন নেওয়া: মোবাইলের ব্যাটারির খরচ কমাতে চাইলে ব্রাইটনেস কমিয়ে রাখুন। তবে এতটা কম রাখবেন না, যা আপনার চোখকে প্রভাবিত করে।

ব্যাটারি সেভার ব্যবহার করে: মোবাইল বা ট্যাবলেটে একটি ব্যাটারি সেভার বিকল্প রয়েছে। এটি দীর্ঘ ব্যাটারি ব্যবহারের অনুমতি দেয়। তাই আপনি যদি চান ব্যাটারি খরচ কম হোক, তাহলে সেটিংস পরিবর্তন করুন। এতে আপনার মোবাইলটি স্বয়ংক্রিয় ব্যাটারি সেভার অপশনে চলতে শুরু করে।

ব্লুটুথ/ওয়াইফাই বন্ধ রেখে: আপনার যখন ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই প্রয়োজন হয় না, তখন এটি বন্ধ করে রাখুন। যা আপনার ব্যাটারিতেও একটি বড় পার্থক্য করে।

আসল চার্জার ব্যবহার করা: মোবাইল আসল চার্জার দিয়ে চার্জ করা সবচেয়ে ভালো। ডুপ্লিকেট চার্জার অনেক সময় ব্যাটারির ক্ষমতা নষ্ট করে দেয়।

এছাড়াও ডুপ্লিকেট চার্জার মোবাইল চার্জ করতে অনেক বেশি সময় লাগে। যার ফলে মোবাইলের ব্যাটারির আয়ু বাড়াতে সবসময় সঠিক ও আসল চার্জার ব্যবহার করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ