শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

বিজয়ী চেয়ারম্যান কাউন্সিলর ও মেম্বারদের সাথে চরমোনাই পীরের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘জালেমদের কবল থেকে জনগণকে মুক্ত করতে সমাজের সকল সৎ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’

আজ মঙ্গলবার, সকাল ১১টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিজয়ী চেয়ারম্যান কাউন্সিলর ও মেম্বারদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত কথা বলেন। দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা খালিদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমিতয়াজ আলম, অধ্যাপক বেলায়েত হোসেন, আহমদ আবদুল কাইয়ূম, বরকত উল্লাহ লতিফ, জিএম রুহুল আমীন, মাওলানা খলিলুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।

নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানগণের মধ্যে বক্তব্য রাখেন চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতি সৈয়দ জিয়াউল করীম, জাগুয়া ইউপি চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী, শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান মুফতি উসমান গণী মুছাপুরী, নিয়ামতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হুমায়ুন কবীর, ধুলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, ময়না ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হক মৃধাসহ অন্যান্য জনপ্রতিনিধিগণ।

পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বিজয়ী চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বারদের সাথে মতবিনিময়কালে আরো বলেন, ‘হà¦