বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

শ্রীমঙ্গলে টিলা ধসে ৪ চা-শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানে ঘর লেপার জন্য মাটি আনতে গিয়ে টিলা ধসে ৪ নারী চা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় লখাইছড়া চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামীম অর রশিদ তালুকদার বলেন, টিলা ধ্বসে ‘চার জন চা শ্রমিক মারা গেছেন। আহত ও নিহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে'।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটি চাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।'

নিহতরা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশিদ তালুকদার, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।

মর্মান্তিক এই ঘটনায় ওই এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। মৃত ব্যক্তিদের সৎকার কাজের জন্য আব্দুস শহীদ এমপির পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আব্দুস শহিদ এমপি সাংবাদিকদের বলেন, কর্মক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। যেহেতু শ্রীমঙ্গল পাহাড় অধ্যুষিত এলাকা। তিনি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে বলেন, এ ঘটনায় আমরা ব্যথিত এবং মর্মাহত। সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবারের সবাইকে আর্থিক সহায়তা দেওয়া ব্যবস্থা করব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ