বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

এখন বাচ্চাদের ঘুম পাড়াতে গাইতে হবে আওয়ামী লীগ এল দেশে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন বাচ্চাদের ঘুম পাড়াতে গাইতে হবে আওয়ামী লীগ এল দেশে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘জ্বালানি খাতকে সরকার দুর্নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। স্বাস্থ্য, যোগাযোগসহ অন্যান্য খাতে দুর্নীতি করে অর্থনীতি ধ্বংস করেছে তারা। তার খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে। এক কথায় বলা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের জনগণ জ্বলছে।’

আজ সোমবার (২২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের বিএনপির আয়োজনে ‘দুর্নীতি, জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনারে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে নিজ দেশের গ্যাস, কয়লা এবং সমুদ্রে অনুসন্ধানের কাজ করেনি। বরং সরকার নিজেদের সমর্থক কিছু ব্যবসায়ীকে লাভবান করার জন্য বিদেশ থেকে তরল গ্যাস আমদানির সুযোগ দিয়েছে। আজকে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার কারণে সরকার বেকায়দায় পড়েছে।’

তিনি বলেন, ‘এক সময় বাংলা সিনেমার নাম শুনেছি ‘জন্ম থেকে জ্বলছি’। এখন বলতে হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জ্বলছি, সেই জ্বালা দিনকে দিন বাড়ছে, অসহনীয় হয়ে পড়ছে। করোনার মধ্যে আপনার দেখেছেন মানুষের স্বাস্থ্য নিয়ে কীভাবে দুর্নীতি করেছে। উত্তরায় সেখানে গার্ডার পরে পাঁচজন মানুষের মৃত্যু হয়েছে, সেখানে প্রতি এক কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য খরচ হয়েছে ২১৩ কোটি টাকা। আমি জানি না এ ধরনের খরচ কোনো দেশে হয় কি-না। হাতিরঝিল থানায় পুলিশের অত্যাচারে মামুনের মৃত্যু হয়েছে। জনগণ থানা ঘেরাও করে প্রতিবাদ জানাচ্ছে। চা শ্রমিকরা আন্দোলন করছে তাদের বেতন বাড়ানোর দাবিতে।’

তিনি বলেন, ‘গত রবিবার প্রধানমন্ত্রী একটি কর্মসূচি পালন করেছে। সেখানে হাই সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল। কেন তাকে টেন্টে থাকতে হচ্ছে। আওয়ামী লীগ আবার ১৫ আগস্টের পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করছে। তাহলে আপনারা এই ১৫ বছরে কী এমন দেশ পরিচালনা করলেন যে এই ধরনের শঙ্কা তৈরি হয়?

মির্জা ফখরুল বলেন, ‘ছোটবেলায় আমাদের মায়েরা গান শোনাত খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গি এল দেশে। আজকে এ সরকার বর্গিদের ভূমিকা পালন করছে। এখন আমাদের বাচ্চাদের ঘুম পাড়াতে হবে আওয়ামী লীগ এল দেশে এই কথা বলে। এই সরকার দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। কোথাও কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, কোথাও যেতে পারবেন না।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ