মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক।।
সততা মনুষ্যত্ব্যের বিকাশ ঘটায়। সততাই মানব জীবনে সফলতা ও আনন্দ বয়ে আনে। সততাই বড় সম্পদ। সারা জীবন সৎ থাকার জন্য ওরা আপ্রাণ চেষ্টা করেছে, সেই চেষ্টাই হলো ওদের বড় অর্জন। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সৎলোক কখনও মিথ্যা কথা বলেনা, কারো সম্পদ লুট করেনা, তার দ্বারা ঘুষ গ্রহণ ও মানুষের সাথে প্রতারণা করা সম্ভব হয়না।
প্রত্যেক সমাজেই সততার জয় জয়কার। সততার সামাজিক মূল্য অপরিসীম। এই সততার মাধ্যমেই সমাজে সুখ ও শান্তি প্রতিষ্ঠিত হয়। সততার অভাবে সমাজ দুর্নীতিগ্রস্থ হয়। বিশ্বের দরবারে দেশ ও জাতি হয় কলংকিত।
বিশ্বে আজ অশান্তির মূল কারণ হচ্ছে সৎলোকের অভাব। সৎ ও অসততার মধ্যে পার্থক্যটা হলো আকাশ-পাতাল। সৎ লোকের জীবনবোধ অসৎ লোকের জীবনবোধের চেয়ে বিপরীতধর্মী। সৎলোকের অভাবে জাতিতে জাতিতে সংঘাত-সংঘর্ষ লেগেই আছে। ফলে বিশ্বের প্রতিটি কণায় কণায় অশান্তির অগ্নিশিখা দাউদাউ করে জ্বলছে।
সৎ লোক বৈষয়িকভাবে দরিদ্র থাকতে পারে। সে স্বেচ্ছায় ওই রকম দারিদ্র্যকে বেছে নিয়েছে। সৎ লোক নিজে জীবনচারিতায় কী আনন্দ পায়, সেটা একজন অসৎ লোক বুঝবে না। অসৎ লোকদের ধারণাই হলো, সমাজে সব লোকই অসৎ। আবার অসৎ লোক নিজের অসততার পক্ষে সাফাই গাইতে গিয়েও বলে, সমাজে সব লোকই অসৎ।
আর সে নিজে যা করছে তা-ই স্বাভাবিক। কিছু অসৎ লোক এমনও বলে যে ওসব পদে বসে সৎ থাকা যায় না। সৎ থাকতে গেলে চাকরি হারাতে হবে। ব্যক্তি পর্যায়ের কিছু লোক বলে ট্যাক্স অফিসে গিয়ে সৎ হতে গেলে ট্যাক্সম্যানরা আপনার কাছ থেকে শুধু বেশি ট্যাক্সই চাইবে। অসৎ ও দুর্নীতিবাজ লোকদের আরেক কৌশল হলো কী করব, ওপরের সবাইকে খুশি করতে হয়! অসৎ লোক কাউকে নিয়ম ভেঙে কিছু সুবিধা দিতে গিয়ে বলে, ওপরের নির্দেশ আছে। অসৎ লোকেরা আবার সংঘবদ্ধ থাকে।
তাদের পাশ কাটিয়ে সঠিক সিদ্ধান্ত কেউ দিতে গেলে তারা তা ঠেকিয়ে দেবে। সৎ লোক কারা? সৎলোকের পরিচয় কি? সততার স্বরূপ কি? এসব প্রশ্নের জবাব নবম হিজরী তাবুকের যুদ্ধে অনেক মুনাফিক মিথ্যা ওজর পেশ করে শরীক হয় নাই। মুনাফিকরাতো ইসলামের চরম শত্রু। সাহাবায়ে কেরামের মধ্যে কাব ইবনে মালিক (রাঃ), মুররা ইবনে রবি (রাঃ) ও হেলাল ইবনে উমাইয়া (রাঃ) এই তিনজন জিহাদের প্রবল আকাংখা থাকা সত্ত্বেও বিশেষ অসুবিধার কারণে তাবুক যুদ্ধে শরীক হতে পারেন নি।
অথচ এসব সাহাবী ছিলেন আল্লাহ ও তাঁর রাসুলের প্রেমে আসক্ত। তাবুক যুদ্ধে শরীক না হওয়ার কারনে উক্ত তিন সাহাবীকে এক ঘরে করে রাখা হয়েছিল। উক্ত তিন সাহাবীই ছিলেন সৎ ও মহৎ।
আর সৎ থাকলে দুঃখ-কষ্ট ভোগ করতেই হয়। বিনম্র চিত্তে তিন সাহাবী আল্লাহর দরবারে তওবা করতে থাকলেন। ৫০ দিন এইভাবে এক ঘরে থাকার পর আল্লাহ তাদের তওবা কবুল করলেন। আল্লাহ পরিচয় করিয়ে দিলেন উক্ত তিন সাহাবীই সৎ। ইরশাদ হচ্ছে-‘‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সৎলোকের সঙ্গী হয়ে