শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

৪ দিনের সফরে কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চার দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে গ্রামের বাড়ি যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন তিনি।

রোববার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে চার দিনের সফরে সোমবার রাষ্ট্রপতি কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ ছাড়া তার (রাষ্ট্রপতি) স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গেও ধারাবাহিকভাবে আলাদা মতবিনিময় করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি এদিন বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবে। মিঠামইন পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় তাকে গার্ড অব অনার দেয়া হবে।

সফরকালে রাষ্ট্রপ্রধান মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে তার পৈতৃক বাসভবনে রাত্রিযাপন করবেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

-এএ