সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

প্রতি শুক্রবার ডিএনসিসির যানবাহন বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব কর্মকর্তার অনুকূলে বরাদ্দ ও দাপ্তরিক কাজে নিয়োজিত সব যানবাহন প্রতি শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি কার্যকর করতে ডিএনসিসির পরিবহন শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। ডিএনসিসির কর্মকর্তা মকবুল হোসাইন জানান, অত্যাবশ্যকীয় জরুরি সেবা সরবরাহ, বর্জ্য পরিবহন ও মশক নিধন কাজে নিয়োজিত যানবাহন এ আদেশের আওতামুক্ত থাকবে।

এর আগে গত ২৫ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় ডিএনসিসি'র প্রধান কার্যালয়সহ সকল আঞ্চলিক কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি অফিস আদেশ জারি করা হয়।

সেই আদেশে বলা হয়, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে দেওয়া যাবে না। কক্ষে অবস্থানরত অবস্থায় এক ঘণ্টা এসি চালু রেখে পরবর্তী এক ঘণ্টা বন্ধ রাখতে হবে (১ ঘণ্টা এসি চালু রাখা ও ১ ঘণ্টা এসি বন্ধ রাখা)। বৈদ্যুতিক বাতি অর্ধেক সংখ্যক জ্বালাতে হবে। অফিস কক্ষে উপস্থিত না থাকলে এসি বৈদ্যুতিক বাতি ও ফ্যানসহ অন্যান্য সুইচ বন্ধ রাখতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ