সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা

সয়াবিনের দাম লিটারে বাড়ল ৭ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব ধরনের সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। বোতলজাত সয়াবিন লিটারে ৭ টাকা করে বেড়েছে। যার ফলে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে কিনতে হবে ১৯২ টাকায়।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৭ আগস্ট বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সয়াবিন তেলের লুজ/বোতল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়েছে।

সিদ্ধান্ত অনুসারে, এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৭৫ টাকা, এক লিটারের বোতল ১৯২ টাকা ও পাঁচ লিটার কিনতে লাগবে ৯৪৫ টাকা। একই সঙ্গে পাম তেলের দাম তিন টাকা কমিয়ে ১৪৫ টাকা করা হয়েছে।

গত ৩ আগস্ট সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। আজ সয়াবিন তেলের দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ