বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ শ্রীলংকা হবে না খাদ্য সংকটও হবে না: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশ কখনো শ্রীলংকা হবে না এবং খাদ্য সংকটও হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি।

তিনি বলেন, যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, ততক্ষন পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ বর্ণিল হচ্ছে। আর সেটাই হচ্ছে বিএনপির নেতাদের অন্তরের জ্বালা।

আজ বুধবার (২৪ আগস্ট)  রাজধানীর বাংলামোটরের বিআইডব্লিউটিসি কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিআইডব্লিউটিসি ওয়ার্কাস ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু একটি দিন বা একটি আলোচনার মধ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তা নয়, প্রতিদিন-প্রতিক্ষণ আমরা মুজিব আদর্শকে ধারণ করে চলি।

তিনি বলেন, শেখ মুজিব হচ্ছে আমাদের প্রেরণা, শেখ মুজিব হচ্ছে আমাদের চেতনার নাম, শেখ মুজিব হচ্ছে আমাদের বিশ্বাসের নাম। সেই নিয়ে পথ চলছি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে মুজিব আদর্শে পরিচালিত হচ্ছে বলে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আছি বলেই বাংলাদেশ সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। এর একটি কারণ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের প্রায় ১৪ বছর জেল খেটেছেন কিন্তু বাংলার মানুষের অধিকারের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন নি।

তিনি বলেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার কাছ থেকে যে শিক্ষা নিয়েছেন সেটা দিয়েই দেশ পরিচালনা করছেন। এই জন্যই বাংলাদেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশে আইনের শাসনের প্রধান অন্তরায় ছিলো অপরাধীদের বিচার কিন্তু আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার সেই অন্তরায় ভেঙে অপরাধীদের বিচার করেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ