বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি।

বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে রোগীর সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেওয়া যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে।’

শিক্ষকের হার অনেক কম জানিয়ে তিনি বলেন, ‘অধ্যাপকের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ