শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

ইমরানের বাড়িতে তল্লাশি চালাতে ‘হাই কমান্ডের’ নির্দেশের অপেক্ষায় পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালা বাসভবনে তল্লাশি চালাতে চায় ইসলামাবাদ পুলিশ।

সংবাদমাধ্যম ডন জানায়, ইমরানের চিফ অব স্টাফ শাহবাজ গিলের বিরুদ্ধে হওয়া মামলার সূত্রে এ তল্লাশি অভিযান চালানোর জন্য পরোয়ানা জারি করতে এরইমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও জানানো হয়েছে।

এছাড়া শাহবাজ গিলের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া স্যাটেলাইট ফোন ও আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, গত ৮ আগস্ট ইমরানের বাসভবনে অবস্থান করা পিটিআই নেতাদের এবং তাদের সঙ্গে যোগাযোগ করা সাংবাদিকদের একটি তালিকা করা হয়েছে।

পুলিশের দাবি, এআরওয়াই নিউজের বিকেল ৪টার বুলেটিনে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনের ল্যান্ডফোন সংযোগের মাধ্যমে যুক্ত হয়েছিলেন শাহবাজ গিল।

ইসলামাবাদের সিনিয়র পুলিশ কর্মকর্তারা ডনকে বলেন, তালিকাটি প্রস্তুত করা হয়েছে জিওফেন্সিং প্রযুক্তি ও সেখানে থাকা লোকজনের কল ডেটা রেকর্ডের মাধ্যমে। ‘ষড়যন্ত্রকারী হিসেবে’ এ মামলায় তাদের আসামি করার উদ্দেশ্যে এ তালিকা করা হয়েছে।

এ অপরাধ সংঘটনে ইমরান খানের বাসভবন ও সেখানে থাকা ল্যান্ডফোন সংযোগ ব্যবহার করা হয়েছিল এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানায় পুলিশ।

পুলিশ বলছে, পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করতে অনুমোদন চেয়ে মামলার সবশেষ অগ্রগতির একটি প্রতিবেদন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর ইমরান খানের বাসভবনে তল্লাশি এবং সন্দেহভাজন ‘ষড়যন্ত্রকারীদের’ গ্রেফতারে পরোয়ানা জারি করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ