বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

ডিজেল আমদানিতে শুল্ক হার কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য হ্রাসের লক্ষ্যে ডিজেলের উপর আরোপিত সমুদয় আগাম কর (এআইটি) অব্যাহতি প্রদানের পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

আজ রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার গত ৫ আগস্ট তেলের দাম বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে পরিবহন খরচ বৃদ্ধিসহ মূল্যস্ফীতি দেখা যায়। মূলত মূল্যস্ফীতি হ্রাসের লক্ষ্যে ডিজেলের উপর থেকে শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ওই দিন রাত ১২টা থেকেই বর্ধিত মূল্য কার্যকর করা হয়। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ