শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

প্রস্রাবে জ্বালাপোড়া দূর করার ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিডনি থেকে পানির মাধ্যমে প্রস্রাব তৈরি হয়। প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের দূষিত পদার্থ বের হয়ে যায়। এক্ষেত্রে শরীরের যাবতীয় রেচন পদার্থ বেরিয়ে যায় এর মাধ্যমে। এর ফলে আমাদের সুস্থ থাকা সহজ হয়। অনেকের ক্ষেত্রে প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয়। প্রথমদিকে গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে এই সমস্যা অনেক বেড়ে যায়। তাই প্রস্রাবে জ্বালাপোড়া দেখা দিলে দ্রুত ঘরোয়া উপায়ে সমাধান করতে হবে।

প্রস্রাবে জ্বালাপোড়া হলে তা দূর করার ঘরোয়া উপায়:

লেবুপানি পান করুন: লেবুর রস মিশ্রিত পানি পান করা শরীরের জন্য ভালো। প্রস্রাবের জ্বালাপোড়ার সমস্যায় লেবুপানি পান করলে অনেকটা উপকার পাবেন। প্রতিদিন সকালে উঠে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে নিন। লেবুর রস কতটুকু খাবেন? এক চা চামচ মিশিয়ে নিলেই যথেষ্ট। এভাবে কয়েকদিন পান করলেই সমস্যা কমে আসবে। এর কারণ হলো লেবুর রসে আছে ভিটামিন সি। এটি সব ধরনের সংক্রমণ প্রতিরোধে কাজ করে। সেইসঙ্গে এটি অ্যান্টিঅক্সিডেন্টেও ভরা।

পানি পান করুন: পানি তো প্রতিদিন পান করেনই। কিন্তু পানি পান করার সঠিক নিয়ম জানেন তো? বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়ম মেনে পানি পান না করলে প্রস্রাবে জ্বালাপোড়া তৈরি হয়। অনেকের অভ্যাস আছে পানি কম পান করার। তাদের এই সমস্যা হতে পারে। পানি কম পান করলে প্রস্রাবও কম হয় বা হতে চায় না। তখন মূত্রনালীতে জীবাণু বংশবিস্তারের সময় পেয়ে যায়। এদিকে পর্যাপ্ত পানি পান করলে প্রস্রাবের সঙ্গে জীবাণুও বের হয়ে যায়। তাই দিনে দুই-তিন লিটার পানি পান করুন।

শসার জুস খান: প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে শসার জুস খাওয়া খান। এটি শরীর ঠান্ডা রাখতে কাজ করে। শসার সালাদও খেতে পারেন। তবে প্রস্রাবে জ্বালাপোড়া কমাতে চাইলে শসার জুস তৈরি করে খাওয়া বেশি উপকারী। প্রথমে শসার জুস তৈরি করে তার সঙ্গে সামান্য মধু ও লেবুর রস মিশিয়ে নিন। এবার এই জুস পান করুন।

ডাবের পানি পান করুন: ডাবের পানি নানাভাবে আমাদের শরীরের উপকার করে থাকে। বিশেষ করে প্রস্রাবে জ্বালাপোড়া হলে তা দূর করতে এটি খুব ভালো কাজ করে। ডাবের পানি পান করলে তার মাধ্যমে শরীরে অনেকটা ইলেক্ট্রোলাইট প্রবেশ করে। আমাদের শরীর ঠান্ডা রাখতে কাজ করে এই উপাদান।

ঘরোয়া উপায় মেনে চলার পরও প্রস্রাবে জ্বালাপোড়া না কমলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ