শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করবেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

ইসলামাবাদে ইমরান খানের সভাপতিত্বে পিটিআই-এর একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. সানিয়া নিশতারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সকল প্রদেশে বন্যা ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দিবে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, টেলিথন ও সভায় বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করবেন ইমরান খান।

এ সময় ইমরান খান বলেছেন, ‘প্রকৃত স্বাধীনতা আন্দোলনে’র অধীনে বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালিত হবে। সোমবার আমি বন্যা দুর্গতদের জন্য তহবিল সংগ্রহের জন্য টেলিথন করব। পিটিআই’য়ের সদস্যরা স্বেচ্ছায় ত্রাণ কাজে যোগদান করবে। ডক্টর সানিয়া নিশতারের নেতৃত্বে কমিটি বন্যা দুর্গতদের সাহায্য করবে। সূত্র: ডেইলি জঙ্গ, ডেইলি পাকিস্তান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ