বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭৩ কোটি ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের (আগস্ট) প্রথম ২৫ দিনে প্রবাসীরা ১৭২ কোটি ৯৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। ডলার প্রতি ৯৫ টাকা ধরে যার পরিমাণ প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা।

রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স-সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বরাবরের মতো এইমাসেও সবচেয়ে বেশি ৩৫ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপরই রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ডলার।

সবমিলিয়ে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩১ কোটি ৫০ লাখ ডলার। বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ১০ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স।

এর আগে, জুলাই মাসে প্রবাসী ২০৯ কো‌টি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। জুনে পাঠিয়েছে ১৮৩ কোটি ৭২ লাখ ডলার। মে মাসে পাঠিয়েছে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ