বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জাতীয় পার্টর সংসদ সদস্য মুজিবুল হকের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ফলে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।

এ সময় আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ২০৩ দেশে পণ্য রপ্তানি করেছে। এরমধ্যে ৯১ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এবং ১১২ দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে।

মন্ত্রী বলেন, চলতি অর্থবছরে রপ্তানির পরিমাণ ৬০ হাজার ৯৭১ দশমিক ২৬ মিলিয়ন ডলার। আর আমদানি ৮২ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতি ২১ হাজার ৫২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, চীনের বাজারে ৮ হাজার ৯৩০টি পণ্য (৯৮ শতাংশ) শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়েছে। ফলে চীনে রপ্তানি বৃদ্ধি পাবে। বাণিজ্য ঘাটতি আরও কমবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ