বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তিন ঘণ্টার ব্যবধানে জাপানে জোড়া ভূমিকম্প জবিতে ‘নূরুস সীরাহ্’ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী দারুল উলুম নদওয়াতুল উলামার মুহতামিমের জানাজায় লাখো মুসল্লি চলছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ন্যাশনাল ওলামা সামিট বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ৩৪৭ বাংলাদেশি, শীর্ষ দশে যারা

দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপণ করবে ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের জন্য চাই দূষণমুক্ত স্বচ্ছ পরিবেশ। আর নির্মল ও ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষায় বৃক্ষই আমাদের জীবনযাত্রার প্রাকৃতিক সঙ্গী। বাংলাদেশের আয়তন অনুযায়ী বৃক্ষের প্রয়োজন শতকরা ২৫ ভাগ। অথচ বর্তমানে মাত্র ১৭ শতাংশ রয়েছে এই বৃক্ষ ও বনভূমি। তাই দেশের পরিবেশের ভারসাম্য ও সতেজতা ধরে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই।

এসব বিষয়কে সামনে রেখে এ বছর দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ বিতরণ ও রোপণের পরিকল্পনা হাতে নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ জানান, গত বছর থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। তখন পুরো দেশব্যাপী ৬৮ হাজার বৃক্ষরোপন ও বিতরণ করি আমরা। এ বছরও যথারীতি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে ইন-শা-আল্লাহ। এই কর্মসূচির অংশ হিসেবে ৫০ হাজার গাছ বিতরণ ও রোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা।

তিনি জানান, এ বছর দুইভাবে বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়িত হবে। প্রতিষ্ঠান ভিত্তিক ও সংগঠন ভিত্তিক। মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজ কর্তৃপক্ষের আবেদন যাচাইপূর্বক এসব প্রতিষ্ঠানকে গাছের চারা প্রদান করা হবে। এছাড়া যেসব স্থানীয় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন উপযুক্ত স্থানে/স্থানীয় দরিদ্রদের মাঝে বৃক্ষরোপণ করতে আগ্রহী, সেসব সংগঠনের দায়িত্বশীলদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

তিনি আরো জানান, এখানে দেয়া গুগল ফরম পূরণ করে আগামী সোমবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত গাছের আবেদন করা যাবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর আবেদন গৃহীত হোক বা না হোক দ্রুততম সময়ের মধ্যে যোগাযোগ করা হবে ইন-শা-আল্লাহ। ফরম লিঙ্ক: https://forms.gle/H8KRV8WREBRkx7iPA

কেএল/