বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

‘মেডিকেল শিক্ষার্থীদের ক্যারি অন সিস্টেম পুনর্বহালের দাবি মেনে নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল শিক্ষা পদ্ধতিতে নতুন কারিকুলামের অধীনে সিজিপিএ পদ্ধতি চালু করার সাথে বাদ দেয়া হয়েছে ক্যারি অন পদ্ধতি, যা মেডিকেল শিক্ষাব্যবস্থাকে আরও জটিল করে তুলবে। ক্যারি অন সিস্টেমে একজন শিক্ষার্থী প্রথম পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলেও নিজ ব্যাচের সঙ্গে শ্রেণিকার্যক্রম চালিয়ে পরবর্তী শিক্ষাবর্ষে উঠে পূর্বের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতো। নতুন শিক্ষাপদ্ধতি চালুর ফলে একজন শিক্ষার্থী তার ব্যাচের সাথে ক্লাস তো করতে পারবেইনা বরং তার একটি শিক্ষাবর্ষ নষ্ট হয়ে নিজ ব্যাচমেটদের থেকে পিছিয়ে পরবে। ক্যারি অন সিস্টেম বাতিলের সিদ্ধান্ত শিক্ষার্থীর মানসিক চাপ বাড়িয়ে শিক্ষার্থীদের হতাশাগ্রস্ত করে তুলবে এবং সিজিপিএ প্রাপ্তির অসুস্থ প্রতিযোগিতার দিকে ধাবিত করবে। বারবার সমালোচিত হবার পরেও কেন এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তা খতিয়ে দেখা দরকার।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম ও সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এক যৌথ বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, মেডিকেল শিক্ষাব্যবস্থায় একজন শিক্ষার্থীকে পরীক্ষায় পাশ করার জন্যও যেমন পড়াশোনা করতে হয় তেমনি করে গবেষণা ও গভীর জ্ঞান অন্বেষণেও পর্যাপ্ত সময় দিতে হয়। কিন্তু নতুন পদ্ধতির বাস্তবায়ন হলে, মেডিকেলের একজন শিক্ষার্থী জ্ঞান অন্বেষণের চেয়েও যেকোন উপায়ে সিজিপিএ বৃদ্ধির দিকে নজর দিবে। যার ফলে অদক্ষ ডাক্তার তৈরির দ্বার উন্মোচিত হবে।

তারা আরও বলেন, পুরোনো পদ্ধতির পরিবর্তে নতুন পদ্ধতি প্রয়োগ করা হয় ভালোর জন্য, কল্যাণের জন্য। কিন্তু সার্বিক দিক বিবেচনায় মেডিকেল শিক্ষাব্যবস্থার নতুন এই পদ্ধতি শিক্ষার্থীদের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশী বয়ে নিয়ে আসবে। মেডিকেল শিক্ষাব্যবস্থার সার্বিক কল্যাণ বিবেচনায় শিক্ষার্থীদের যৌক্তিক সকল দাবী মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ