শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

হজরত উসমান বিন মাজউন রা. এর স্ত্রী খাওলা রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ

নাম ও বংশ পরিচয়

তাঁর নাম খাওলা। উপনাম: উম্মে শরিক। তিনি বনু সুলাইম গোত্রের অধিবাসী ছিলেন। তিনি রাসুল সা. এর সমর্কে খালা হতেন। তার বংশধারা হলো, খাওলা বিনতে হাকিম বিন উমাইয়াহ বিন হারেসাহ বিন আওকাস বিন মুররা বিন হেলাল বিন ফালেজ বিন জাকওয়ান বিন সা'লাবাহ বিন সুলাইম।

বিয়ে: হজরত উসমান বিন মাজউন রা. এর সাথে তার বিয়ে হয়।

জীবন: ইসলাম গ্রহণের পর তিনি মদিনায় হিজরত করেন। ২য় হিজরিতে বদর যুদ্ধের পর স্বামী উসমান রা. ইন্তেকাল করলে তিনি আর পুনরায় বিয়ে হননি। অধিকাংশ সময় তিনি পেরেশান থাকতেন। সহিহ বুখারিতে বর্ণনা এসেছে যে, তিনি রাসুল সা. এর খেদমতে নিজেকে পেশ করেছিলেন।

হাদিস বর্ণনা: তিনি রাসুল সা. থেকে ১৫ টি হাদিস বর্ণনা করেন।

চরিত্র: উসদুল গাবাহ গ্রন্থে তার ব্যাপারে বলা হয়েছে, "তিনি একজন নেককার স্ত্রী ছিলেন।"

মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, তিনি দিনভর রোজা রাখতেন আর রাতে ইবাদত করতেন।

প্রথমদিকে তার গহনার প্রতি আগ্রহ ছিলো। একবার রাসুল সা. কে তিনি বলেন, 'যদি তায়েফ বিজয় হয়, তাহলে অমুক নারীর গহনা আমাকে দান করবেন।" তখন রাসুল সা. বলেন, আল্লাহ তায়ালা অনুমতি না দিলে আমি কিভাবে তা দিতে পারি!

সূত্র: ১. উসদুল গাবাহ ২. মুসনাদে আহমদ ৩. আল ইসাবাহ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ