শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

দাখিল পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ১০৯৫৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবারের মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ১০ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার করা হয়েছে আটজন পরীক্ষার্থীকে।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রথমদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৪২৭ টি কেন্দ্রে ৩ লাখ ৭৪ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৭২১ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৯৯ শতাংশ। এ বোর্ডের অধীনে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী বোর্ডে ১ হাজার ৭১৯ জন অনুপস্থিত, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৮৩ জন অনুপস্থিত, বহিষ্কার দুইজন, সিলেটে ১ হাজার ১১৯ জন অনুপস্থিত, বরিশালে ৯৯২ জন অনুপস্থিত, দিনাজপুরে ১ হাজার ৬৯৬ জন অনুপস্থিত এবং ময়মনসিংহে ১ হাজার ২ দুইজন অনুপস্থিত, বহিষ্কার দুইজন।

এছাড়াও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথমদিন সারাদেশে ১০ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিল। বহিষ্কার করা হয়েছে আটজন পরীক্ষার্থীকে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুপস্থিত ৬ হাজার ২৭৫ জন। বহিষ্কার হয়েছে ১২ জন পরীক্ষার্থী। দেশের ১১টি বোর্ডে মোট ৩৩ হাজার ৮৬০ জন অনুপস্থিত ও বহিষ্কার ২৬ জন।

এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ ১১টি শিক্ষাবোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষা দিচ্ছে। সারাদেশে মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। এতে অংশ নিয়েছে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ