রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাদরাসা ছাত্রের আবিস্কার, এক অ্যাপেই দরসে নেজামির সব কিতাব ও ব্যাখ্যাগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: পাকিস্তান জামিয়া দারুল উলুম করাচির উস্তাদ মাওলানা তাহের সিদ্দিক আরাকানীর ছেলে আবদুর রহমান তাহের কওমি মাদ্রাসার আলেম এবং তালিবুল ইলমদের জন্য নিয়ে এসেছেন ‘E Madrasa Dars e Nizami books’ নামে দারুণ এক অ্যাপ। এতে দরসে নেজামির প্রথম বর্ষ থেকে দাওরায়ে হাদিস (তাকমিল) পর্যন্ত পঠিত, সব কিতাবের মতন এবং উর্দু ও আরবী ব্যাখ্যাগ্রন্থ একসাথেই পাওয়া যাবে।

গত ৫ সেপ্টেম্বর সবার জন্য প্লে-স্টোর ও অ্যাপল স্টোরে অ্যাপটি উন্মুক্ত করেন আব্দুর রহমান তাহের। ইতোমধ্যেই এটি ইলমি অঙ্গনে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। শুধু প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড হয়েছে ১০ হাজারেরও বেশি বার। তাছাড়া এর রেটিং ৪.৫ প্লাস। রয়েছে পজেটিভ সব রিভিউ।

ই-মাদরাসা দরস ই নেজামি বুকস অ্যাপ থেকে আপনি কিতাবগুলো অনলাইন-অফলাইন উভয়ভাবে পড়তে পারবেন। থাকছে ডাউনলোড করার অপশন। ফাতহুল বারী, কাশফুল বারী, দরসে তিরমিজি, মাযাহেরে হক, মিরকাতুল মাফাতিহ, ফাতহুল কাদির, জামালাইন, আশরাফুল হেদায়াহ, কানযুদ দাকায়েক, তাদরিবুন নাহু, আল-ফিকহুল মুয়াসসার ইত্যাদি বিভিন্ন কিতাব থাকছে একই প্লাটফর্মে। গায়রে দরসি যেমন, তারিখুল উম্মাত, মায়ারিফুল কুরআন, মিসবাহুল লুগাত, ছোটদের বই, বিভিন্ন মাসিক পত্রিকাসহ অসংখ্য বই।

জানা যায়, অ্যাপটির ক্রিয়েটর আবদুর রহমান তাহের কোনো ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন নি। বরং তিনি নিয়মতান্ত্রিক দরসে নেজামির (কওমি মাদ্রাসার) ছাত্র।

ইলমি অঙ্গনের মানুষজন মনে করছেন, ‘ই-মাদরাসা দরস ই নেজামি বুকস’র মাধ্যমে একদিকে তিনি, যুগ যুগ ধরে মাদ্রাসার ওপর জমে থাকা একটি ঋণ পরিশোধ করেছেন। অন্যদিকে, মাদ্রাসার ওপর সর্বদা অভিযোগকারী সেক্যুলারপন্থীদের মুখের ওপর জোরদার চটাপেঘাত করেছেন। দেখিয়েছেন নিজের অনন্য দক্ষতা। -লেখাটির বড় একটি অংশ Md Ashraf ফেসবুক আইডি থেকে নেয়া।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ