শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

সারা দেশে বিক্ষোভের ডাক বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্লবীসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ করে রোববার সারা দেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২২ আগস্ট থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এসব কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার মিরপুরে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে।

মির্জা ফখরুল বলেন, গতকাল ঢাকায় সমাবেশে হামলার ঘটনা ঘটেছে, একই সঙ্গে সারা দেশেই যে ঘটনাগুলো হয়েছে, সেগুলোর প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ, বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে ৩টায় উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ