শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ মানুষের জন্য। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি এবং ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের সাথে ভার্চুয়ালি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন মজুমদার, চৌয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ