শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

অবরোধ স্থগিত করল চবি ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের অবরোধ স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে অবরোধ স্থগিত করেন ছাত্রলীগের ছয় উপপক্ষের নেতাকর্মীরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এর আগে সোমবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন তারা। এ ছাড়া অবরোধকারীরা বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে দেওয়ায় দিনভর বন্ধ ছিল। অবরোধের কারণে এদিন অন্তত ৯টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের উপপক্ষ ‘রেড সিগন্যাল’ গ্রুপের নেতা ও ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার বলেন, ‘আমাদের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের নির্দেশে চলমান অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।’

বিজয় গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের উপ-আপ্যায়নবিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র মোদক বলেন, ‘চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছি। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও প্রক্টরিয়াল বডির প্রতি সম্মান রেখে আন্দোলন থেকে সরে এসেছি।’

প্রথম থেকে কমিটি বর্ধিত করার দাবি জানিয়ে আসছি উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা দাবি না মানলে পরবর্তী কর্মসূচিতে যেতে বাধ্য হব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ