শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪১ করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ছয়শর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১২ দশমিক ৭৩ শতাংশ ছিল।

নতুনদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৪৫ জন রয়েছে।

গত একদিনে ২২০ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫০০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ২৯ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৩০ লাখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ