শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

পি কে হালদারকে দেশে ফেরত পাঠাবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্দি বিনিময় চুক্তির আওতায় ২০২৩ এর মার্চের মধ্যে পি কে হালদারকে দেশে ফেরত পাঠাবে ভারত। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি এর গোপন সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত পি কে হালদার এবং তার পাঁচ সহযোগীকে আবারও ৫৬ দিনের জেল হেফাজত দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে তাদের হাজির করা হলে আদালত এ সিদ্ধান্ত দেন। আগামী ১৭ নভেম্বর আবারও তাদের আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়।

ভারত ছাড়াও তারা অন্যান্য দেশে যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, সেগুলো খতিয়ে দেখতে গোয়েন্দাদের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্তদের টেলিফোনের কথোপকথন বিশ্লেষণ করা হচ্ছে।

দীর্ঘ ৪২ দিন পর এদিন আদালতে তোলা হয় পি কে হালদার এবং তার সহযোগীদের। গেলো ১০ আগস্ট আদালতে সাড়ে ৪ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দেয় ইডি। অভিযুক্তদের জবানবন্দিতে বেরিয়ে আসা বিভিন্ন তথ্য তাতে সংযুক্ত করা হয়।

এর আগে, গত ১১ জুলাই, পি কে হালদারসহ ছয় অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দেন গোয়েন্দা কর্মকর্তারা। ১০০ পাতার ওই চার্জশিটে ছিল দুটি সংস্থার নামও। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-টু থাউজেন্ড টোয়েন্টি টু’ মামলায় গঠন করা হয় অভিযোগ।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পি কে হালদারকে। এ পর্যন্ত তাকে চারবার ইডি এবং পাঁচবার জেল হেফাজতে দেয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ